তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ আগস্ট বিকেলে সাড়ে ৫টার দিকে তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূর সদস্য এবং খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স. ম. এনামুল হক।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওলানা গোলাম রব্বানী, এনসিপির সভাপতি এম এ কাদের, ডা. মাহফুজুর রহমান, মাস্টার আখতার ফারুক, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রকিব, মাস্টার আহসান হাবিব লুনা, আহসান হাবিব টুকু, মাওলানা ইবাদুর রহমান, মো. সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান, এম এইচ রহমাতুল্লাহ, মোল্যা বোরহান উদ্দিন, মো. আল আমিন এবং মাওলানা সাজ্জাদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

