ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

​গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান এবং উপজেলা এনসিপি সভাপতি এম এ কাদের।

​অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা।

​এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পানতিতা গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হামিদের কবর জিয়ারত করা হয়।

Don`t copy text!