ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার রাজু মোল্যা গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৮, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজু মোল্যা (৫৮) নামের এক লম্পট দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ৫ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বসুন্দারীতলা গ্রামে আঠারোবেকী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রাজু মোল্যা বসুন্দারীতলা গ্রামের মৃত আবু মোল্যার ছেলে।

​পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে দাদা দাদীর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে স্থানীয় ‘পাতলেডাঙ্গা ও বসুন্দারীতলা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার’ শিশু শ্রেণির ওই শিক্ষার্থী রাজু মোল্যার দোকানে খাবার কিনতে যায়। এ সময় সুকৌশলে দোকানদার রাজু মোল্যা শিশুটিকে দোকানসংলগ্ন ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

​ধর্ষণের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে একই পাড়ার বোরহান সরদারের মেয়ে হাবিবা খাতুন (১৭) দোকানে ডিম কিনতে এসে দোকানদারকে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। টের পেয়ে অভিযুক্ত রাজু মোল্যা শিশুটিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে দোকানে আসেন। এ সুযোগে শিশুটি অসংলগ্ন কাপড় পরিহিত অবস্থায় ঘর থেকে বের হয়ে চিৎকার করতে করতে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে।

​পরে শিশুর মা স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি তেরখাদা থানা পুলিশকে জানান এবং স্থানীয়রা বখাটে রাজু মোল্যাকে আটকে রাখেন। খবর পেয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহর নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাজু মোল্যাকে গ্রেপ্তার এবং ভিকটিম শিশুকে উদ্ধার করেন।

​ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তাহমিনা সুলতানা নীলা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী ভিকটিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা ভিকটিমের সার্বিক খোঁজখবর নেন, পরিবারকে সান্ত্বনা দেন এবং সব ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশনা দেন ইউএনও।

​এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে রাজু মোল্যাকে একমাত্র আসামি করে তেরখাদা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-০২, তারিখ-০৫/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ)।

Don`t copy text!