ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় ২৯৬ পিস ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৭, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি :

​নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেনসিডিল ও একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

​শুক্রবার (আজ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।

​র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!