ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৪, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জল কুমার সরকার , নওগাঁ:

​নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে তিন চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়। চোরেরা ওই বাড়ি থেকে বাসসের (বাসের) বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর ও মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যায়।

​এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—

  • ​মো. বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতিমঙ্গলা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
  • ​শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
  • ​শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।

​পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

​মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Don`t copy text!