ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর রানীনগরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিশান আটক

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁয় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিশান আলীকে (৩২) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আটক করেছে থানা পুলিশ। কিশোরীকে ধর্ষণের এ ঘটনা ঘটে গত শনিবার (১ আগস্ট) দুপুরে রাণীনগর উপজেলায়।

​এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় মামলা দায়ের করার পরই পুলিশ অভিযুক্ত নিশান আলীকে আটক করে। আটককৃত নিশান আলী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম গ্রামের সোলেমান আলীর ছেলে।

​জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোরী তার নিজ বাড়িতে মাছ ধরার জাল মেরামত করছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান আলী মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

​ঘটনাটি জানার পর ভিকটিম কিশোরীর মা থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, শনিবার সন্ধ্যায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই অভিযান চালিয়ে নিশান আলীকে গ্রেফতার করা হয়।

​রবিবার (২ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামiniকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয় এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

Don`t copy text!