ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩০, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​মামলায় আদালতের দেওয়া রায় নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। আদালত অবমাননার দায়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

​নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এ আদেশ দেন। পরে ২৭ জুলাই আদেশে স্বাক্ষর করা হয়।

​আদালত সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৯ ধারায় মামলা দায়ের করেন।

​মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে জমি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ সম্পন্ন করলেও বিক্রেতা মিন্টু কুমার মণ্ডল জমির দখল বুঝিয়ে দেননি।

​মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত মিন্টু কুমার মণ্ডলকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে ০.০২২৫ একর নালিশি জমির দখল বাদীকে বুঝিয়ে দিতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

​আদালতের আদেশের অনুলিপি গত ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় বাদী বুলবুলি চৌধুরী আদালতে অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করেও তিনি জমির দখল বুঝে পাননি।

​আদালতের আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত ১৫ কার্যদিবসের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করার কথা থাকলেও ইউএনও তা করেননি, যা আদালত অবমাননার শামিল। ফলে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী ১০ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

​এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, “আদালতের চিঠি পেয়েছি। জবাব প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে তা দাখিল করা হবে।

Don`t copy text!