ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর দয়ালের মোড়ে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩০, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁয় নিজ কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আটটার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম আ ত ম ইউসুফ (৪৫)। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

​জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউসুফ মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান।

​এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে যাওয়া দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

​নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!