ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৯, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

আজ ২৮ জুলাই সকাল ১১টায় ৩৮ নম্বর তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপি নেতা মো. আবুল হোসেন মোল্যা, শিক্ষক কানিজ আক্তার, নিলুফা ইয়াসমিন, সরদার মোহাম্মদ, মো. হেমায়েত উদ্দিন মোল্লা, লিতুনজিরা খাতুন, অঞ্জন কুমার সাহা, ইউপি সদস্য মো. ইকরাদুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান, মোসা. রোশেদ আক্তার ও নিগার সুলতানা।

​সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক মো. আবুল হোসেন বাবু মোল্যাকে সভাপতি এবং মো. হেমায়েত উদ্দিন মোল্লাকে সহ-সভাপতি করে ১২ সদস্যবিশিষ্ট তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

Don`t copy text!