ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৯, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

আজ ২৮ জুলাই বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী এবং তেরখাদা থানার ওসি (তদন্ত) মো. তহিদুল ইসলাম।

​উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কুদ্দুস, ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মো. বেল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মো. রবিউল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি রিপন বিশ্বাস এবং রিপোর্টার সাগর কুমার বাড়ই।

​অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!