ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর আদিবাসীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৫, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

​উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁর মহাদেবপুর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি”র আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররব।

​অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩৭ জন নির্বাচিত উপকারভোগীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!