ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জিন্নাত হত্যার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৯, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: মোঃ হামিদুল ইসলাম 

​কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে নির্মমভাবে খুন হওয়া জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রাম প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকা। রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সেখানে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নিহতের আত্মীয়-স্বজন, রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা জানান, উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট গ্রামে একটি সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করার কাজে যুক্ত ছিলেন জিন্নাত আলী। এ সময় এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও প্রতিপক্ষ জয়নাল গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও শাবল নিয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই জিন্নাত আলীর মৃত্যু হয়।

​বক্তারা অভিযোগ করেন, পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করলেও মূল পরিকল্পনাকারী ও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা প্রভাবশালী আসামিদের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে মামলার তদন্ত যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর দৃষ্টি আকর্ষণ করেন।

​মানববন্ধনে জিন্নাত আলীর স্ত্রী ও সন্তানরা কান্নায় ভেঙে পড়েন। তারা আর্তনাদ করে বলেন, “তিনি আমাদের জমিতে কাজ করতে গিয়েছিলেন। তাকে এভাবে কেন হত্যা করা হলো? আমরা খুনিদের ফাঁসি চাই। অবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

​বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Don`t copy text!