ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৭, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মল্লিক আবু সাইদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শহীদ আব্দুল হামিদের পিতা মোঃ জাফর শেখ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শারাফাত হোসেন এবং মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার।

​আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Don`t copy text!