ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ১০

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৫, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বটতলী ডাংহাট বাজারে রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম জিনাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

​ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে। নিহত জাহিদুল ইসলাম জিনাত ওই গ্রামের আব্দুল সাত্তার মাস্টারের ছেলে। অভিযুক্তদের মধ্যে জয়নাল আবেদীনের ছেলে লিমন (১৮)-এর সাবলের আঘাতে জাহিদুলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উমরমজিদ ইউনিয়নের বটতলী ডাংহাট এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলামের হস্তক্ষেপে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উভয় পক্ষই পুনরায় রাস্তা দখলের চেষ্টা চালালে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম জিনাত নিহত হন।

​খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তৎক্ষণাৎ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

​সহিংসতা এড়াতে বটতলী এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

​বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Don`t copy text!