ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আনোয়ারের গভীর শোক

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার।

​এক শোকবার্তায় যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

​গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোফাজ্জল হোসেন আনোয়ার বলেন, “ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দীন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। আইন অঙ্গন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষ করে, ১৯৯৬ সালে তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণেই ঐতিহাসিক ‘তত্ত্বাবধায়ক সরকার আইন’ পাস হয়েছিল, যা বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা।”

​তিনি আরও বলেন, “দেশ ও দলের সংকটময় মুহূর্তে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা বিএনপি তথা পুরো দেশবাসীকে প্রেরণা জুগিয়েছে। তাঁর প্রয়াণ দেশ ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

​শোকবার্তায় মোফাজ্জল হোসেন আনোয়ার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

Don`t copy text!