ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আয়োজন করেছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১২ জুলাই) নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন।

​উদ্বোধনের পর বৃক্ষরোপণ অভিযানের সাফল্য ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নৌসদস্যরা উপস্থিত ছিলেন।

​অভিযানটির লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে নৌবাহিনী। উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ঘোষিত এই কর্মসূচিতে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেন।

​এছাড়া উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন নৌবাহিনী প্রধান। বর্তমান এই অভিযানে দেশের প্রতিটি নৌ ঘাঁটি ও উপকূলীয় স্থাপনায় ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করা হচ্ছে, যা একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

Don`t copy text!