ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণীজনদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সীমা রানী মৃধা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন এবং তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান।

​বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফপিআই কাজী সেলিউর রহমান, এফডব্লিউভি হাজেরা খাতুন, এসএসিএমও শেখ হুমায়ুন কবীর, এফডব্লিউএ ফাতেমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!