মোসাদ্দেক হোসেন জুয়েল :
১১ জুলাই শনিবার বেলা ৩ টায় চাঁদপুর শাহরাস্তি সাহেব বাজার সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি সাহেব বাজার সবুজ সংঘের সহ সভাপতি আমির গাজীর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান (জামাল) পাটোয়ারীর সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাসেম মুন্সী , সাহেব বাজার সবুজ সঙ্গের সাবেক সভাপতি মো: নাজির হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ -সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহেব বাজার সবুজ সংঘের সদস্য হেদায়েত উল্লাহ মুন্সী , মো: শামীম, মোখলেসুর রহমান, বিল্লাল হোসেন জমাদার, জামাল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আমান উল্লাহ সহ সবুজ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
সাহেব বাজার সবুজ সংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করন ভূমি দাতা, প্রয়াত সদস্যদের নামে নামের বোর্ড লাগানোর বিষয়ে আলোচনা হয়।শাহরাস্তি সাহেব বাজার সবুজ সংঘের সভাপতি এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া দূরে থাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মতো মহতি কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।

