ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৬, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে খুলনার তেরখাদায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

​দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজু তাহমিনা সুলতানা নীলা।

​উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, এসআই তুষার রায়হান ও তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা খাতুন। এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা জাতীয় পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং পল্লী উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Don`t copy text!