ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় হারানো ১০১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল জেলা পুলিশ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

​উজ্জল কুমার , নওগাঁ জেলা প্রতিনিধি।

​নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা স্বস্তি প্রকাশ করেন এবং নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার একটি বিশেষ দল বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব ফোন শনাক্ত ও উদ্ধার করে। মূলত জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জুন মাসে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

​এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান প্রযুক্তি-নির্ভর যুগে মোবাইল ফোন মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মানুষের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের সেবা প্রদানে সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতে হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”

​উল্লেখ্য, এর আগে গত ২১ মে ৬৬টি, ৭ এপ্রিল ৮৫টি এবং ২১ ফেব্রুয়ারি ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া গত নভেম্বর-ডিসেম্বর মাসেও অর্ধশতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ।

Don`t copy text!