ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ১৫ হাজার বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন ইউএনও তাহমিনা সুলতানা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৩০, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় বন বিভাগের উদ্যোগে ১৫ হাজার বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, হাড়িখালী গাজী বাড়ি স্লুইস গেট থেকে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত বিভিন্ন প্রজাতির (ফলজ, বনজ ও ঔষধি) মোট ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা এসএফএনটিসি, খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সামাজিক বন বিভাগ, বাগেরহাটের মো. মোহসীন হাওলাদারসহ বন বিভাগের অন্যান্য কর্মী।

​বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন, “একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

​তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই চলবে না, নিয়মিত এর পরিচর্যাও করতে হবে। আমাদের নেওয়া ছোট ছোট উদ্যোগই একদিন সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

​পরিশেষে, দেশ ও পরিবেশ রক্ষায় সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানান ইউএনও।

Don`t copy text!