ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ৩০০ কৃষক পেলেন রোপা আমন ধানের প্রণোদনা বীজ ও সার

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৮, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ২৮ জুন, রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, এসএপিপিও মো. রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী ও সদস্য সচিব মো. সাবু মোল্যা।

​এদিন উপজেলার মোট ৩০০ জন কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ ও সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!