ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন: ২০ হাজার ৪০০ শিশুকে খাওয়ানো হলো ক্যাপসুল

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৮, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। আজ ২৮ জুন, রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

​ক্যাম্পেইন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম জানান, এবারের ক্যাম্পেইনে তেরখাদা উপজেলায় মোট ২০ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো রাতকানা রোগ প্রতিরোধ করা, হামের প্রকোপ কমানো, দীর্ঘমেয়াদী ডায়রিয়া ও অপুষ্টি দূর করা এবং মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুয়াজ শেখ, মেডিকেল কর্মকর্তা ডা. সোনিয়া মল্লিক পাপড়ি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকরা।

Don`t copy text!