সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘কমলনগর প্রেসক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার কমলনগর প্রতিনিধি ইউসুফ আলী মিঠু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আগামীর সময়ের উপজেলা প্রতিনিধি মো. ফয়েজ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২২ জুন) বিকেলে কমলনগর প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে মো. ফয়েজ মাহমুদ ও মো. ইব্রাহিম প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে উভয় প্রার্থী সমান ভোট পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জুন (বৃহস্পতিবার) ওই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পুনঃনির্বাচনেও প্রার্থীরা সমান ভোট পেলে নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী লটারির মাধ্যমে মো. ফয়েজ মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন তালুকদার। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল রোম্মান ও এমরান হোসেন নিখিল।
নির্বাচন অনুষ্ঠানে কমলনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন নির্বাচিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন:
- সহ-সভাপতি: মো. জামাল হোসেন
- যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোশাররফ হোসেন হাওলাদার
- সাংগঠনিক সম্পাদক: মো. শরীফুল ইসলাম
- অর্থ সম্পাদক: আহম্মেদ শরিফ
- দপ্তর ও পাঠাগার সম্পাদক: মো. ইব্রাহিম সুলতান
- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শ্রীবাস মজুমদার
- তথ্য প্রযুক্তি সম্পাদক: মো. এজিম ইব্রাহিম
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নুর নবী
- নির্বাহী সদস্য: মো. শাহ জাহান ও আবদুল রহমান বিশ্বাস।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

