সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সংবাদপত্র এজেন্সি মেসার্স নবী স্টোরের স্বত্তাধিকারী ও হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: নুর নবী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরনবী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মো: নুর নবীর ইন্তেকালে কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুসহ বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।

