ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১১, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনার তেরখাদায় পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।

​অভিযান চলাকালে উপজেলার কাটেঙ্গা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারের বিভিন্ন দোকানে তদারকি করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযান পরিচালনাকালে ইউএনও তাহমিনা সুলতানা নীলা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “পরিবেশ রক্ষায় সরকার প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে। এর পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।”

​তিনি ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যাগ ও বস্তার ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন। ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটিয়ে প্লাস্টিক পণ্যের ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Don`t copy text!