ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন: সর্বস্ব হারিয়ে দিশেহারা গৃহবধূ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৯, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন এক ভুক্তভোগী নারী। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খিতাব খাঁ গ্রামে এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী সামিনা বেগমসহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ঘটনার বিবরণ:

ভুক্তভোগী সামিনা বেগম জানান, ২০১৭ সালে রাজারহাট সদর ইউনিয়নের নাটুয়া মহল গ্রামের হায়দার আলীর মেয়ে সামিনার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের সোলেমান মুন্সীর চতুর্থ পুত্র রফিকুল ইসলামের। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর রফিকুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

​বিচ্ছেদের পর সামিনা ঢাকায় গিয়ে একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে তিন বছর চাকরি করেন। এদিকে, রফিকুল ইসলাম বিদেশে (মরিচাস) পাড়ি জমান। বিদেশ থেকে রফিকুল পুনরায় সামিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন এবং তাদের কন্যাসন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় ঘর সংসার করার প্রলোভন দেখান। সামিনা মেয়ের কথা ভেবে তার প্রস্তাবে রাজি হন।

প্রতারণার শিকার:

সামিনা জানান, রফিকুলের কথামতো তিনি চাকরি ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে আসেন। এরপর রফিকুল বাড়ি পাকা করার অজুহাতে সামিনার উপার্জিত প্রায় ৪ লক্ষাধিক টাকা কৌশলে হাতিয়ে নেন। সামিনা তার চাকরির জমানো সেই টাকা দিয়ে রফিকুলের টিনশেড ঘর ভেঙে দালান নির্মাণ করেন এবং নির্মাণ শ্রমিকদের দেখভাল করেন।

​বাড়ি নির্মাণের কাজ শেষ হওয়ার পর সামিনা সাময়িকভাবে তার বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন, রফিকুলের নির্দেশে তার ভাইয়েরা বাড়ির গেটে তালা ঝুলিয়ে রেখেছেন এবং তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মানববন্ধন ও এলাকাবাসীর দাবি:

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামিনাকে তার নিজের হাতে গড়া বাড়িতে উঠতে না দেওয়ায় এবং তার সঙ্গে প্রতারণা করায় প্রতিবাদে তারা রফিকুল ইসলামের বাড়ির সামনে মানববন্ধন করেন।

​মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রোকাইয়া বেগম, আব্দুল লতিফ, নাসির শেখ ও আতিয়ার রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সামিনার সঙ্গে ঘটা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং কন্যাসন্তানসহ সামিনাকে স্ত্রী হিসেবে পুনরায় গ্রহণ করার জন্য রফিকুল ইসলামের প্রতি আহ্বান জানান।

​এ বিষয়ে ভুক্তভোগী সামিনা বেগম বলেন, “মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্টে টাকা জমিয়েছিলাম। রফিকুলের প্রলোভনে পড়ে সব টাকা তার বাড়ির পেছনে ব্যয় করেছি। এখন সে আমাকে পথে বসিয়ে দিয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রতারণার উপযুক্ত বিচার চাই।”

Don`t copy text!