ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে পাচারের সময় ১৪৫০ বস্তা সিমেন্ট ও ৫টি বোটসহ ৫২ জন আটক: নৌবাহিনীর অভিযান

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৬, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে ১৪৫০ বস্তা সিমেন্ট, ০৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট এবং পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করা হয়েছে।

​বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) রাতে সেন্টমার্টিন দ্বীপের অদূরে টহলরত নৌবাহিনী জাহাজ সন্দেহজনক দুটি ফিশিং বোট দেখতে পায়। বোট দুটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌবাহিনী সেগুলোকে আটক করে। তল্লাশিকালে ‘এফবি মা নূর জাহান’ ও ‘এফবি হোমাইয়ারা’ নামক বোট দুটি থেকে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারচক্রের ২২ জন সদস্যকে আটক করা হয়।

​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অধিক মুনাফার আশায় তারা অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে এই চক্রের সাথে জড়িত আরও তিনটি বোট—‘এফবি মা জননী-১’, ‘এফবি আশরাফুল ইসলাম সায়াদ’ এবং ‘এফবি হাজি বসিরুল্লাহ’ আটক করে। এ সময় অতিরিক্ত আরও ৩০ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

​অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃত ৫২ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

​বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমানায় চোরাচালান, মানবপাচার, মাদকসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!