ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক শফিকুল ইসলাম

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৬, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের মধ্যনগরের সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম (বাবু) স্বাক্ষরিত ৪ জুন ২০২৬ তারিখের এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

​নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠনের কার্যক্রম গতিশীল করা, গঠনতন্ত্র মেনে চলা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তাকে নির্বাহী সদস্য পদ থেকে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সাংগঠনিক প্রতিবেদনের বিস্তারিত কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​নিজের অনুভূতি প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, “এই দায়িত্ব অর্জনের পুরো কৃতিত্ব আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সবুর মিয়ার। দেশ স্বাধীন না হলে আজ আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এই সংগঠনে কাজ করার সুযোগ পেতাম না।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে কাজ করছি। সংগঠনের শীর্ষ নেতৃত্বের আস্থার মর্যাদা রেখে আমি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে নিরলস কাজ করে যাব।”

​তিনি জানান, অচিরেই সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শাখা গঠনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “মধ্যনগরে অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অরাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আমরা তাদের ন্যায্য দাবি প্রশাসনের কাছে তুলে ধরব এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেব।”

​তার এই নিয়োগে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মানিক মিয়া বলেন, “শফিকুল একজন সাহসী ও সৎ সাংবাদিক। তার এই নতুন দায়িত্ব পালন এলাকা ও মুক্তিযোদ্ধা পরিবারের উপকারে আসবে।”

​মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী মোঃ আবুল বাশার বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সন্তানরা অরাজনৈতিকভাবে সংগঠিত হয়ে কল্যাণমূলক কাজ করবে—এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।”

​উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশাহিদ তালুকদার বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মধ্যনগর উপজেলায় এই সংগঠনের শাখা গঠন সময়ের দাবি। শফিকুল ইসলাম তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতায় মুক্তিযোদ্ধা পরিবারের বঞ্চনার চিত্র তুলে ধরবেন এবং সমাধানের পথ সুগম করবেন বলে আশা করি।”

​উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

Don`t copy text!