ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে বিশ্ব পরিবেশ দিবস পালিত: বৃক্ষরোপণ ও সচেতনতামূলক আলোচনা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৬, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:

‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ (Inspired by Nature. For Climate. For Our Future)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

​শুক্রবার (৫ জুন) সকালে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও উত্তরণের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু।

​বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা আমাদের অস্তিত্বের সঙ্গেই জড়িত। তাই একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

​আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা রোপণ করা হয়।

​অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি একেএম জাহিদুল ইসলাম, আঃ রাজ্জাক, মো. মোশারেফ হোসেন, রতন কুমার দাস, মো. ইমরান, ভারতি গুহ, ইউরিদা আফরিন, মুন্না ইসলাম ও ইমাম রব্বানী রাফিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়।

Don`t copy text!