ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জাটকাসহ সামুদ্রিক মাছ জব্দ

প্রতিবেদক
majedur
জুন ৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সুভাষ দাস,,,।

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযান; পটুয়াখালীতে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ।

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার রাত ১১ টায় পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ ও ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় বাস ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধি এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পটুয়াখালী কোস্টগার্ড জানিয়েছেন , মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Don`t copy text!