ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ১

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

​নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমি শুনিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!