ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৫, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

​সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ।

​এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Don`t copy text!