ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছাত্রদল নেতার বহিষ্কার ও পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

​খুলনা জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহমেদের স্থায়ী বহিষ্কার এবং বর্তমান ‘পকেট কমিটি’ পুনর্গঠনের দাবিতে তেরখাদায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) বিকেল ৪টার দিকে তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষুব্ধ ছাত্রনেতাদের অভিযোগ, ফিরোজ আহমেদ মাদকাসক্ত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। তারা অবিলম্বে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি, জেলা ছাত্রদলের বিতর্কিত ‘পকেট কমিটি’ বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইয়ামিন শেখের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা ঈশান মোল্লা, রাব্বি শেখ, ইসাবুল মোল্লা, আব্দুল্লাহ শেখ, আল আমিন শিকদার, মিদুল বিশ্বাস, মুত্তাকিন মোল্লা, আকাশ সরদার, হানিফ হাওলাদার, ফুরকান আহমেদ, তমাল শিকদার, আনিছুর রহমান, আমীর আলি, রাকিব, জিহাদ, শুভ, সৈকত বিশ্বাস, নাবিল শেখ, ইমন মোল্লা, ইব্রাহিম, আলিম, তাহিদুল, শাওন, আশিক শরীফ, নাইস, নয়ন, রাসেদ, রানা ও রিমেল প্রমুখ।

​সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী যোগ্য নেতৃত্বের মাধ্যমে কমিটি পুনর্গঠন না করা হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। বিক্ষোভ মিছিলে উপজেলা ও কলেজ শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Don`t copy text!