ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাণীরহাট মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে ক্ষোভ

প্রতিবেদক
majedur
মে ২৩, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী রাণীরহাট বাজারে অনুষ্ঠিতব্য মেলাকে ঘিরে টিকিটের বিনিময়ে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাণীরহাট মেলাকে সামনে রেখে ইতোমধ্যে কয়েকটি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা গেছে, বিশালপুর ইউনিয়ন অংশে কয়েকটি এবং তালম ইউনিয়ন অংশে একটি প্যান্ডেল নির্মাণের কাজ চলছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব প্যান্ডেলে টিকিট বিক্রির মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, রাণীরহাট বাজার একটি ঐতিহ্যবাহী জনপদ। বাজারের পাশে মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এমন পরিবেশে অশালীন কর্মকাণ্ড আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্য ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে এবং তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়বে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসন, শেরপুর ও তাড়াশ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঐতিহ্যবাহী রাণীরহাট মেলার সুষ্ঠু ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

Don`t copy text!