ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাফনে বাধা: হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলেন হাজারো মানুষ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২১, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

ওয়ারিশি সম্পত্তি এবং ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে বড় ভাইয়ের জানাজায় বাধা দিয়েছেন আপন দুই বোন ও ভাগনে। বুধবার (২০ মে) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের হানিফ মেম্বার মসজিদ মাঠে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জানাজায় উপস্থিত হাজারো মানুষ চরম বিস্ময় প্রকাশ করেন।

​মৃত ব্যক্তির নাম মমিন উল্যাহ (৫৯)। তিনি ওই ইউনিয়নের হানিফ মেম্বার সমাজের বাসিন্দা ছিলেন। বাধা প্রদানকারীরা হলেন— তাঁর ছোট দুই বোন মরজিনা (৫৫) ও মিন্টি আক্তার (৫২) এবং ভাগনে দেলোয়ার হোসেন (৪২)।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনের ওয়ারিশি সম্পত্তি এবং ভাগনের ক্রয় করা জমি বুঝিয়ে না দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ জিইয়ে রেখেছিলেন মমিন উল্যাহ। সামাজিকভাবে একাধিকবার সালিস-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এর মধ্যে ভাগনে দেলোয়ার হোসেনের কাছে ২৬ শতাংশ জমি বিক্রি করে দলিল বুঝিয়ে দিলেও, সেখানে ঘর তুলতে গিয়ে দেলোয়ার বেশ কয়েকবার লাঞ্ছিত হন বলে অভিযোগ রয়েছে।

​বুধবার (২০ মে) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমিন উল্যাহ ইন্তেকাল করেন। একই দিন বিকেল ৫টায় তাঁর জানাজার সময় নির্ধারিত ছিল। কিন্তু জানাজা শুরুর ঠিক আগমুহূর্তে দুই বোন ও ভাগনে এসে পাওনা সম্পত্তির দাবিতে লাশের খাটিয়া আটকে ধরেন। এতে নির্ধারিত সময়ে জানাজা সম্পন্ন করা সম্ভব হয়নি। একপর্যায়ে মসজিদ কমিটি বিষয়টি সমাধানের দায়িত্ব নিলে পরিস্থিতি শান্ত হয় এবং পরবর্তীতে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

​এলাকাবাসী জানান, এলাকায় এমন নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা তাঁরা প্রথম দেখলেন। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, এই ঘটনা সমাজকে এক বড় শিক্ষা দিয়ে গেল। মৃত্যুর আগেই সবার উচিত যার যার সম্পত্তি ও অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যাতে মৃত্যুর পর কাউকে এমন কলঙ্ক নিয়ে কবরে যেতে না হয়।

Don`t copy text!