ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেদক
Sagar Chandra
মে ২১, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) সংবাদদাতা:

​আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তেরখাদা উপজেলা পর্যায়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবাডি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

​উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পলাশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মো. ইকরাম হোসেন, মো. সাজ্জাদ হোসেন নান্টা ও শরীফ নাঈমুল হক, শিক্ষক সমিতির সভাপতি মোল্যা ফরিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক শরীফ ইমরুল হক। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

​প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Don`t copy text!