তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খুলনার তেরখাদায় স্থানীয় নারীদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. তাসলিমা খাতুনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছামিরোন বেগম ও তথ্যসেবা সহকারী বনশ্রী বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা।
বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা উপস্থিত নারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।

