ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ২০, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

মো. জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান মাসুদ।

এছাড়া উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও অপরাধ দমনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Don`t copy text!