আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি কমিশনারসহ উপজেলার বিভিন্ন ভূমি কর্মকর্তা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত জনগণ ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণ ও বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের ভূমি সেবা মেলা জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমি অফিসের সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :
মোবাইল :০১৭৭৮৮০৫১১১
তারিখ :১৯/০৫/২০২৬ ইং

