ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মে ২০, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা) সংবাদদাতা:

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে ‘সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • ​উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার
  • ​উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক
  • ​উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল হাই
  • ​তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান

​কর্মশালায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে আইনি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!