ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৯, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:

খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে দেশব্যাপী একযোগে এই ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রীর সেই উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

​খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

​অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। এর আগে মেলা উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই মেলায় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং কর পরিশোধে সার্বিক সহায়তা দেওয়া হবে। এছাড়া ই-নামজারির আবেদন দাখিল ও দ্রুত নিষ্পত্তিকরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে তা সরবরাহের বিষয়ে অবহিত করা হবে।

​একই সাথে মেলা থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক সরাসরি প্রদান, গণশুনানির মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধান এবং ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে পরামর্শ প্রদান ও সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে।

Don`t copy text!