ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদে খাসি না দেওয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৯, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে খাসি ছাগল না দেওয়ায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পাশ্ববর্তী কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে সুমি আক্তারকে (ভুক্তভোগী) এই নির্যাতন করা হয়। অভিযুক্ত স্বামী আব্দুর রহিম চর আলেকজান্ডার ইউনিয়নের মেজবাহ উদ্দিনের ছেলে।

​মঙ্গলবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে খাসি ছাগল না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ সুমির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে দেয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে। পরে আহত সুমি আক্তারকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে স্বামী রহিম ও শ্বশুর মেজবাহ উদ্দিন মেজুসহ শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক এবং কোরবানির জন্য একটি বড় খাসি ছাগল দাবি করে আসছিল। কিন্তু সুমির দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি মেটানো সম্ভব হয়নি।

​এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির লোকজন সুমির ওপর এই অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা সুমির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সুমির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

​রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!