ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৮, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৮ মে) বিকেলে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে সমবেত হয়।

​জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ।

​রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাছুম মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক রিংকু র‍্যাবেন এবং জাতীয় ছাত্রশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক হাসান মেহেদী।

​আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন।

Don`t copy text!