ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চুরির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
majedur
মে ১৮, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলায় এক চিকিৎসকের মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুইজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। একই সঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউনিয়নের বনকুড়ির একটি রিসোর্টের সামনে ভুক্তভোগী চিকিৎসক তার মোটরসাইকেল পার্ক করে রিসোর্টে প্রবেশ করেন। পরে বাইরে এসে মোটরসাইকেলটি না পেয়ে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানা-এ একটি মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি অভিযানিক দল ১৭ মে ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সদর উপজেলার কুম্ভপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শরিফুল ইসলাম রিমন (৩২) ও মো. আলতাফ হোসেন (৪২)। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মলকাবাজ এলাকায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সুনামগঞ্জ সদর মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!