সুভাস দাস,,।
পটুয়াখালীতে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে পটুয়াখালী কোস্ট গার্ড।
সোমবার ১৮ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন,
পটুয়াখালীর সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গত ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৪ টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

