ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সদরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৮, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুড়িগ্রাম সদর এলএসডি গুদামে এ অভিযানের উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন।

​উদ্বোধনের আগে সংগৃহীত চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে তিনি চালকল মালিক (মিলার) ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​ইউএনও ইসমাইল হোসেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রতিটি বস্তার ধান ও চালের গুণগত মান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তবেই সংগ্রহ করতে হবে।” এ সময় তিনি মিলার ও ডিলারদের কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করার জন্য কড়া আহ্বান জানান।

​সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—কুড়িগ্রাম সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজা আহাম্মেদ, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিলার জহিরুজ্জামান সাজু এবং মিলার ও ডিলার শামসুল ইসলাম।

​কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ১ হাজার ৩৬০ টন ধান, ২ হাজার ৯৩৩ টন সিদ্ধ চাল এবং ৪৯৭ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

​উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে দেশজুড়ে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ১৩ লাখ মেট্রিক টন চাল (সিদ্ধ ও আতপ)। দেশব্যাপী এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

Don`t copy text!