ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

প্রতিবেদক
admin
মে ৩, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর প্রতিনিধি,

চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। থানায় পৌঁছালে পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পুলিশ সুপার চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে চাঁদপুর সদর মডেল থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

এ সময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব মোঃ মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুর, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!