ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে ইয়াবা ও এসকাফসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হামিদুল ইসলাম , রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও এসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

​শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছিনাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ছিনাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। অভিযানে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪ বোতল এসকাফ (ফেনসিডিল জাতীয় মাদক), ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা এবং একটি ১০০ সিসির মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

​রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূল করতে এবং মাদকের প্রবেশদ্বার বন্ধে পুলিশি তৎপরতা ও এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!