ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে চৌমাশিয়া নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, জেলা প্রতিনিধি (নওগাঁ):

​নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া নওহাটায় নবনির্মিত পুলিশ ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ মে ২০২৬) ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে এই নতুন ভবনের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যেই এই নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন ভবনটি চালু হওয়ার ফলে অত্র এলাকার মানুষের আইনি সেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

Don`t copy text!